বগুড়াঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম অংশ নিচ্ছেন এটা পুরোনো খবর। শোনা গিয়েছিল বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি। তবে নতুন খবর হলো এই বাংলাদেশ কংগ্রেস মনোনীত জাতীয় জোটের গণঅধিকার পার্টি (পিআরপি) থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে হিরো আলমের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তার পক্ষে ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের কাছে বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়ন জমা দেন।
হিরো আলমের ব্যক্তিগত সহকারী বলেন, ‘বগুড়া-৪ আসনে হিরো আলম ভাইয়ের মনোনয়নপত্র জমা দিয়েছি। হিরো আলম ভাই আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না। এবার বাংলাদেশ কংগ্রেস জোটের ডাব প্রতীক নিয়ে নির্বাচন করবেন ভাই।’
গতকালের সুপ্রিম পার্টির মনোনয়নে একটু ভুল ছিল। তারা আরও একজনকে মনোনয়ন দিয়েছেন, এটা আগে জানা ছিল না। যোগ করেন সুজন রহমান শুভ।
বলে রাখা ভালো, গতকাল বুধবার দুপুরে বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে হিরো আলমের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়। তবে বৃহস্পতিবার জমা দেওয়া হলো গণঅধিকার পার্টি থেকে নেওয়া মনোনয়ন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
