মারুফ হাসান ভূঞা।।
দেশে সম্প্রতি প্রণীত হওয়া নতুন শিক্ষাক্রম নিয়ে অভিযোগ, বিতর্ক, সমালোচনা চূড়ান্ত পর্যায়ে। শিক্ষাবিদ, বিজ্ঞান শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিজ্ঞান শিক্ষার সংকোচন নিয়ে ব্যাপক বিক্ষুব্ধ। শিক্ষাবিদ ও বিজ্ঞান শিক্ষকরা বলছেন বিজ্ঞান শিক্ষা ছাড়া শিক্ষাকে কল্পনা করা যায় না। মানবসমাজের বিকাশ, অগ্রগতি বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে শুরু হয়। আজকের সময় সুশৃঙ্খল, সহজ, সমৃদ্ধশীল জীবনের যে ভাবনা মানুষ করছে, সেই ভাবনা অনুযায়ী জীবন গঠনের প্রয়োজনকে আবিষ্কার করছে সেটিও বিজ্ঞান শিক্ষার, বিজ্ঞান চর্চার সুফল।
বিজ্ঞান শিক্ষা শুধু মানুষের জীবনকে সহজ, সুশৃঙ্খল করেছে এমনটি নয়। মানুষের মধ্যে বিচার, বুদ্ধি, চিন্তা এবং ভাবনার সঠিক মূল্যায়ন করার ক্ষমতা সেটিও সৃষ্টি হয়েছে বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে। শিক্ষায় বিজ্ঞান চর্চা ও অনুশীলন না হলে দেশের স্বাস্থ্যসেবা, কৃষি, অর্থনীতি, ধ্বংসের মুখে অগ্রসর হবে। সামাজিকভাবে মানুষের মূল্যবোধ, মানবতা, বিস্তৃত ঘটবে কুসংস্কারজনিত চিন্তা, কাল্পনিক চিন্তার বিস।
আমাদের দেশের বাস্তবতায় এখনো জাতিগত, ধর্মীয় কুসংস্কারের প্রভাবে মেয়েরা শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। পাশাপাশি সামাজিক, পারিবারিক অন্যান্য ক্ষেত্রে কুসংস্কার, কাল্পনিক চিন্তার কিছুটা প্রভাব রয়েছে। আর এ প্রভাবের বিপরীতে মানুষকে বৈজ্ঞানিক ভাবনা ও চিন্তায় অনুশীলন করানোর বিশেষ মাধ্যম হচ্ছে বিজ্ঞান শিক্ষা।
কিন্তু দেশের শিক্ষাব্যবস্থায় মূলধারার শিক্ষা থেকে বিজ্ঞান শিক্ষা সংকোচিত করার প্রক্রিয়া স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। বিজ্ঞান শিক্ষার গুরুত্বকে যারা ন্যূনতম উপলব্ধি করেছে তারা কখনো বিজ্ঞান শিক্ষার সংকোচন নিয়ে ভাবতে পারে না। দেশের নতুন জাতীয় শিক্ষাক্রমে বিজ্ঞান শিক্ষার সংকোচন আশ্চর্যজনক।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে নবম-দশম শ্রেণিতে এখন আর রসায়ন, জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের আলাদা কোনো বই বা পরীক্ষা থাকবে না। এই তিনটি বইকে সমন্বিত করে একটি বই ও একটি পরীক্ষা হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রাথমিক ও প্রয়োজনীয় জ্ঞান গ্রহণ এবং চর্চা না করে, তাহলে পরবর্তীতে উচ্চশিক্ষায় বিজ্ঞান শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা অনাগ্রহী হয়ে উঠবে।
তাই সরকারের প্রতি আহ্বান থাকবে বিশ্বায়নের যুগে বিজ্ঞান শিক্ষার সংকোচিত শিক্ষাক্রম বাতিল করে, দেশের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান শিক্ষাকে মূলধারার শিক্ষায় বাধ্যতামূলক করার উদ্যোগ নিন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান শিক্ষার আধুনিক অনুশীলনের অনুকূল পরিবেশ তৈরি করে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করুন। দেশের শিক্ষক, শিক্ষাবিদ, অভিভাবক ও বিজ্ঞান শিক্ষকদের মতামতের ভিত্তিতে একটি আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও একই ধারার শিক্ষাক্রম প্রণয়ন করুন।
লেখক-
মারুফ হাসান ভূঞা : লেখক ও শিক্ষার্থী, ফেনী সদর, ফেনী।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
