এইমাত্র পাওয়া

নতুন করে যে মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ঢাকাঃ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। তাঁর চলমান দায়িত্বের পাশপাশি এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব। পাশাপাশি দায়িত্ব বেড়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের।

বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দুটি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পালন করা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার দায়িত্ব থেকে পদত্যাগ করেন। ফলে মন্ত্রণালয় দুটিতে মন্ত্রীর পদ শূন্য হয়ে যায়।

এর আগে বুধবার রাষ্ট্রপতির আদেশে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের জারি করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের দুই মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.