এইমাত্র পাওয়া

কাল সর্বোচ্চ পদ নিয়ে আসছে ৪৬তম বিসিএস বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক।।

সর্বোচ্চসংখ্যক শূন্য পদের বিপরীতে নিয়োগ দিতে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছে পিএসসি সূত্র।

পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ক্যাডার পদে তিন হাজার ১০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে। পাশাপাশি ওই বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদও উল্লেখ থাকবে।

নন-ক্যাডার পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হতে পারে। এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শূন্যপদের চাহিদা পিএসসিতে পাঠিয়ে দেওয়া হয়।
বিসিএস নিয়োগ পরীক্ষায় জট এড়াতে প্রতিবছর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয় পিএসসি। তারই ধারাবাহিকতায় এবার এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.