এইমাত্র পাওয়া

কৌশল রপ্ত করে কীবোর্ডে ঝড় তুলুন আপনিও

ঢাকাঃ বর্তমানে কম বেশি প্রায় সবার ঘরেই কম্পিউটার আছে। অনেকে এর ব্যবহার দক্ষতার সাথে করতে পারে। আবার কেউ কেউ পারে না। বিশেষ করে টাইপিংয়ের ক্ষেত্রে এমনটা বেশি হয়।

আপনি দীর্ঘদিন ধরে কম্পিউটার ব্যবহার করেন। কিন্তু টাইপিংয়ে খুব একটা মনোযোগ দেননি। আবার দেখা যায় টাইপ করার সময় বার বার কীবোর্ডের দিকে তাকিয়ে কাজ করেন। এর ফলে না দেখে করতে গেলে ঠিকমতো অক্ষর খুঁজে পান না। এমন সমস্যা কাঁটিয়ে টাইপিংয়ে ভালো হয়ে উঠতে কিছু কৌশল মেনে চলতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক সেসব কৌশল

টাইপিং স্পিড বাড়াতে আপনি কিবোর্ডে আঙুল রাখার পদ্ধতি অনুসরণ করতে পারেন। এর ওপর সিংহভাগ নির্ভরশীল। কোন আঙুল দিয়ে কোন অক্ষর লিখবেন সবার আগে তা জানতে হবে। প্রতিটি অক্ষরের জন্য আলাদা আলাদা আঙুল ব্যবহার করলে সময় বেশি লাগে। তাই টাইপের গতি বাড়াতে আঙুল নির্দিষ্ট জায়গায় রেখে করার অভ্যাস করুন।

প্রথমেই হাত দুটোর অবস্থান এমনভাবে রাখতে হবে, যেন বৃদ্ধাঙ্গুল দুটো স্পেস বারের ঠিক মাঝখানে থাকে। মোট তিন ভাগে ভাগ করা হয়েছে কিবোর্ডের অক্ষরগুলোকে। Q, A ও Z এই তিন সারি। আর প্রতিটার জন্য আলাদা আলাদা আঙুলের ব্যবহার জানতে হবে।

আঙুলের ব্যবহার:

বাম হাতের কনিষ্ঠ আঙুল দ্বিতীয় সারির এ (A)-এর ওপর অনামিকা এস (S)-এর ওপর মধ্যমা ডি (D)-এর ওপর তর্জনী এফ (F)-এর ওপর তর্জনী দিয়ে জি (G) অক্ষরও টাইপ করতে হবে

ডান হাতের কনিষ্ঠ আঙুল সেমিকোলনের ওপর (;) অনামিকা এল (L)-এর ওপর মধ্যমা কে (K)-এর ওপর তর্জনী জে (J)-এর ওপর তর্জনী দিয়ে এইচ (H) অক্ষর টাইপ করতে হবে

উপরের নিয়ম মেনে টাইপ করার অভ্যাস করুন। এতে ধীরে ধীরে আপনার টাইপিং স্পিড বাড়বে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.