নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারি এবং মহানগরী ও জেলা সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লটারি আগামী মঙ্গবার ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য সচিব মোহাম্মদ আজিজ উদ্দিন র সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারি আগামী ২৮ নভেম্বর সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজ (http://www.facebook.com/dshe.moebd) এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, সরকারি-বেসরকারি স্কুলে ভর্তিতে শিক্ষার্থী নির্বাচনের এই আবেদন গ্রহণ শুরু হয় গত ২৪ অক্টোবর সকাল ১১টায়, শেষ হয় ১৮ নভেম্বর বিকেল ৫টায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
