এইমাত্র পাওয়া

কুষ্টিয়ার একটি প্রতিষ্ঠানে মাত্র একজন পাস!

 মিরপুর থেকে আল-মাহমুদ জিম।।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামে অবস্থিত হাজী নুরুল ইসলাম কলেজে মাত্র ১ জন কৃতকার্য হয়েছে।কলেজটিতে জেনারেল শাখাই ৩১ জন পরিক্ষায় অংশগ্রহণ করলেও একজন বাদে ৩০ জনের সবাই অকৃতকার্য হয়েছে।

কলেজটিতে জেনারেল ছাড়াও বিএম শাখায় ২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, শতভাগ পাস সহ ৩ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে এলাকার শিক্ষা সচেতন মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কলেজটি প্রতিষ্ঠিত হয়, সাগর খালী নদীর তীরে ১ একর জমির উপর। মনোরম পরিবেশে থাকলেও নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা ও শিক্ষার্থী।

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ শরীফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এই কলেজে ব্যাপক শিক্ষার্থী সংকট ও যারা ভর্তি হয় তাদের কেউই ক্লাস করতে চাইনা ও লেখাপড়া বন্ধ করে দেয়।

তিনি আরো জানান পাশেই আমলা সরকারি কলেজ থাকায় আশেপাশের সব শিক্ষার্থী সেখানেই ভর্তি হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৭/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.