এইমাত্র পাওয়া

চার মাদরাসা ছাত্রকে পিটিয়ে যখম, তদন্ত কমিটি গঠন

মাদারীপুরঃ জেলায় ৪ মাদরাসা ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে যখম করেছেন এক মাদরাসা শিক্ষক। এর মধ্যে এক ছাত্রর আঙ্গুল ও অন্য ছাত্রর হাত যখম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তারা বাশগাড়ি ইউনিয়নের খাশেরহাট বন্দরের খাশেরহাট নূরানীয়া হাফিজিয়া এতিম খানা মাদরাসার শিক্ষার্থী ও একই গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটলেও রাতে এ ঘটনা ঘটনা প্রকাশ পায়। এরপর থেকে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালাতক রয়েছেন।

কালকিনি উপজেলার ইউএনও এবং থানা অফিসার (ওসি) ঘটনাস্থান পরির্দশ করে ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীরা জনান, বিকেলে মাদরাসার ছাদে খেলা করার সময় একটি মুখপোড়া হনুমান আসে ছাদের উপর। এ সময় ছাত্ররা হনুমানকে বেশ কিছু ঢিল ছুঁড়ে। এ ঘটনায় মাদরাসার প্রধান হুজুরের কাছে বিচার দিলে হুজুর তাদের বকাঝকা দিয়ে আসরের নামাজ পড়তে চলে যান। এরপর মাদরাসার ক্লাশ শিক্ষক হাফেজ তোফায়েল আহম্মেদ ৪ শিক্ষার্থী আবির হোসেন, সাবিবর আহম্মেদ, সাইম প্যাদা ও জোবায়েরকে বেত দিয়ে পিটিয়ে আহত করেন। আহতরা চিৎকার করলে তাদের শরীরের বিভিন্নস্থানে লাথি ও কিল ঘুষি দিয়ে যখম করেন। এতে সাইম প্যাদার হাত যখম হয় ও আবির হোসেন এর বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। তারা উভয় প্রথম জামাতের ছাত্র।

এ ঘটান জানাজানি হলে অভিভাবকসহ অন্যান্যরা মাদরাসা ঘিরে রাখে। এ সময় স্থানীয় প্রভাবশালীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এর মধ্যে অভিযুক্ত শিক্ষক তোফায়েল আহম্মদ পালিয়ে যান।

পরে খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস ও কালকিনি থানা ওসি নাজমুল হাসান ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের ও তাদের বাবা মায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন। এর পরপর শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাবস্থা করেন। এ সময় ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরে অসুস্থ শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের বাবা-মায়ের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন। এরপর শিক্ষার্থীদের চিকিৎসার ব্যাবস্থা করেছি। ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। অতিদ্রুত এ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.