কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দিন

ঢাকাঃ  কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) প্রো ভাইস চ্যান্সেলর হিসাবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দিন আহসান। সিইউবি’র চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিযুক্ত করেন।

গত রবিবার কানাডিয়ান ইউনিভার্সিটিতে (সিইউবি) অনুষ্ঠিত একটি টাউন হল মিটিংয়ে চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত তাকে পরিচয় করিয়ে দেন।

সিইউবিতে যোগদানের আগে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ডিন ও প্রো ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১৮ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ড. আহসান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার ট্যাকনিকাল এডভাইজরি কাউন্সিলের বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতাসহ সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ৩০ বছরেরও বেশি সময় ধরে একজন একাডেমিক সদস্য এবং গবেষক হিসাবে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.