এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ২৫ নভেম্বর থেকে শুরু প্রবেশ পত্র ডাউনলোড

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে তিন বিভাগের নিয়োগ পরীক্ষা হবে আগামী ১ ডিসেম্বর। এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তারা আগামী ২৫ নভেম্বর থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড ২৫ নভেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা। নির্ধারিত লিংকে (http://dpe.teletalk.com.bd/admitcard/) ইউজার আইডি দিয়ে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবেন।

প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ধাপে আবেদনের শেষ সময় ছিল ২৪ মার্চ। দ্বিতীয় ধাপে ২৩ মার্চ ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত ১৮ জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/১১/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.