এইমাত্র পাওয়া

কমিশন্ড অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে নৌবাহিনী

নিউজ ডেস্ক।।
বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪-বি ডিইও ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে নৌবাহিনীর মোট তিনটি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ নৌবাহিনী

শিক্ষা শাখা (বিবিধ বিষয়-পুরুষ ও নারী)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, পদার্থ, রসায়ন বা গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪ এবং স্নাতকে (সম্মানে) সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

প্রার্থীর ধরন: বিবাহিত/ অবিবাহিত

বয়স: আবেদনকারীর বয়স ২০২৪ সালের ১ জুলাই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

চাকরির ধরন: এ শাখায় চূড়ান্ত মনোনয়ন শেষে প্রার্থীকে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশন দেওয়া হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার-পুরুষ ও নারী)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেকচারে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে।

প্রার্থীর ধরন: বিবাহিত/ অবিবাহিত

বয়স: ২০২৪ সালের ১ জুলাই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

চাকরির ধরন: এ শাখায় চূড়ান্ত মনোনয়ন শেষে প্রার্থীকে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশনে দেওয়া হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

শিক্ষা শাখায় (মেডিকেল-পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিসহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ প্রাপ্ত হতে হবে।

প্রার্থীর ধরন: বিবাহিত/ অবিবাহিত

বয়স: ২০২৪ সালের ১ জুলাই অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

চাকরির ধরন: এ শাখায় চূড়ান্ত মনোনয়ন শেষে প্রার্থীকে কমিশন্ড অফিসার হিসেবে ‘অ্যাক্টিং লেফটেন্যান্ট’ পদে পাঁচ বছরের জন্য স্বল্পমেয়াদি কমিশন দেওয়া হবে। পরবর্তীকালে বিধি অনুযায়ী চাকরি বর্ধিত বা স্থায়ী নিয়োগ দেওয়া হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

বাছাইপ্রক্রিয়া: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার ২০২৪ সালের ২১ থেকে ২৫ জানুয়ারি নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর ১৪-তে অনুষ্ঠিত হবে।

শিক্ষা শাখার (মেডিকেল) প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট ২০২৪ সালের ১৫ থেকে ১৭ জানুয়ারি বানৌজা ঈসা খান চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারে নির্বাচিত প্রার্থীদের ২৬ জানুয়ারি (পরিবর্তনযোগ্য) বুদ্ধিমত্তা (ইঞ্জিনিয়ারিং ব্যতীত), ইংরেজি, সাধারণ জ্ঞান ও অধ্যয়ন করা বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। আইএসএসবি পরীক্ষা চলাকালে প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে।

সুযোগ-সুবিধা: চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা সরকারনির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন।

এ ছাড়া মেধাবী অফিসারদের জন্য দেশ-বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ, নিজ সন্তানদের জন্য যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ এবং নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্পন্ন বাসস্থান প্রাপ্তি।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়েবসাইটে বুলেটিনে দেখানো নম্বরে বা ০১৭৯১৯৯৯০০২ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে। নিয়োগসংক্রান্ত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি: অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের (ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস এবং বিকাশ, রকেট, নগদ, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউক্যাশ, নেক্সাস, এমক্যাশ, অ্যামেক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক) মাধ্যমে আবেদন ফি ৭০০ টাকা পরিশোধ করতে হবে। আবেদনপ্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল-আপ লেটার ও ফরম কমিশন ২-এ ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীকালে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ: পারসোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৬, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫ (সকাল ৮টা থেকে রাত ৮টা)। ওয়েবসাইট: https://joinnavy.navy.mil.bd/


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.