নতুন বছরে সময়মত শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে পারবো: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা নতুন কারিকুলাম নিয়ে তথাকথিত আন্দোলন করছেন, তাদের বেশির ভাগই কোচিং ব্যবসার সাথে জড়িত। কেউ কেউ নোট-গাইড নিয়ে স্কুল পর্যায়ে কমিশনের মাধ্যমে বিক্রি করে। দুঃখজনক হলেও সত্যি এর সঙ্গে কিছু সংখ্যক শিক্ষক জড়িত।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নতুন বছরে পাঠ্যবই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখনো আশাবাদী নতুন বছরে সময়মত শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দিতে পারবো।

তিনি আরও বলেন, আন্দোলনকারীরা যে দাবিগুলো করছেন, তা একবারেই যৌক্তিক নয়। সংস্কারের নামে তাদের মূল উদ্দেশ্য হলো কোচিং ব্যবসাকে বাঁচিয়ে রাখা।

দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম কিন্তু রূপান্তর। কারণ আমরা কিন্তু একটি মুখস্ত বিদ্যার জগত পার হয়ে এসেছি। আ আগে ১০ বছর, ১২ বছর পর প্রযুক্তি এসেছে। এখনকার শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে হয়। আমরা কি সারাজীবন পিছিয়ে থাকবো, নিশ্চিয় না। আমরা ২০৪১ সালে নতুন এক উন্নত জীবনের স্বপ্ন দেখছি। আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে নতুন মুখস্থ নির্ভর নয়, আমাদেরকে জেনে বুজে অভিজ্ঞতার মাধ্যমে শিখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাসুদা নুর খানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.