ঢাকাঃ হরতাল-অবরোধকে কেন্দ্র করে গণপরিবহনে অগ্নিসংযোগকারী ও বিভিন্ন স্থাপনা ভাঙচুরকারীদের ধরিয়ে দিলে পুলিশের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান অবরোধ-হরতালে পরিবহন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগকারীদের উপযুক্ত প্রমাণসহ ধরিয়ে দিলে বা সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
এতে আরও বলা হয়, ভাঙচুর ও অগ্নিসংযোগকারীর বিষয়ে সঠিক তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
এর আগে রাজধানীতে বাসে আগুন ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
