কুড়িগ্রামঃ গোপন নিয়োগ বাতিলসহ ক্ষমা চেয়ে পার পেয়ে গেলেন প্রধান শিক্ষক। অবশেষে ১০ দিন পর বিদ্যালয়ে তালা খুলে দিলেন বিক্ষোভকারীরা।
মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর বালুগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, টাপুরচর বালুরগ্রাম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল গনি ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. চাঁন মিয়া যোগসাজশে গোপনে ১৫ লাখ টাকার বিনিময়ে আয়া পদে মিতুরানী ও অফিস সহায়ক পদে মর্জিনা বেগমকে নিয়োগ সম্পন্ন হয়েছে।
পরে নিয়োগ সংক্রান্ত বিষয়টি ফাঁস হয়ে গেলে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী মিলে প্রধান শিক্ষক ও সভাপতির অপসারণের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভ মিছিল, মিটিং এবং তালা ঝুলিয়ে দেওয়া হয়। এছাড়াও প্রধান শিক্ষক আব্দুল গনির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল গনির পক্ষে থেকে প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমার ভয়ভীতি দেখানো হলেও তারা আরও কঠোর আন্দোলন গড়ে তোলেন।
এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আব্দুল গনি বলেন, নিয়োগে একটু ভুলত্রুটি হয়েছিল তা সমাধান করে নেওয়া হয়েছে। টাকার গ্রহণের বিষয় তিনি অস্বীকার করেন
। বিদ্যালয়ে সভাপতি মো. চাঁন মিয়া বলেন, প্রধান শিক্ষকের কথা মতো আমি নিয়োগ সংক্রান্ত কাগজে স্বাক্ষর করেছি। পরে বুঝতে পারছি প্রতারণা করে আমার স্বাক্ষর নিয়েছেন। শুনেছি প্রধান শিক্ষক নিয়োগ ব্যাপারে ১৫ লাখ টাকা গ্রহণ করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
