এইমাত্র পাওয়া

পুলিশের ঊর্ধ্বতন ৮ পদে রদবদল

ঢাকাঃ পুলিশের ঊর্ধ্বতন আটটি পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহ্‌মদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে; ময়মনসিং রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে ঢাকা রেঞ্জে, এসবির মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে ঢাকা রেঞ্জের আদেশ বাতিল করা হয়েছে; রাজশাহী মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাককে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি।

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসানকে রাজশাহী মহানগরী পুলিশে; চট্টগ্রাম মেট্রোপলিট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম এ মাসুদকে ঢাকার শিল্পাঞ্চল পুলিশে; শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ আহাম্মদকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেনকে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মহালছড়ি, খাগড়াছড়িতে বদলি/পদায়ন করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.