এইমাত্র পাওয়া

হরতাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

ঢাকাঃ হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রবিবারের সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল রবিবারের অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত এসব পরীক্ষার পরিবর্তীত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.