এইমাত্র পাওয়া

১৫ পুলিশ সুপারকে বদলি

নিউজ ডেস্ক।।

পুলিশ সুপার পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব মো: মাহাবুর রহমান শেখ।

যাদের বদলি করা হয়েছে

পুলিশ অধিদফতরের মো: হায়াতুন নবীকে পিবিআইতে, পুলিশ অধিদফতরের মাহফুজুল আলম রাসেলকে এটিইউতে, সিলেট আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো: আবদুর রহীমকে এটিইউতে, পুলিশ স্টাফ কলেজের মো: মনিরুজ্জামানকে ইটিইউতে, কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নের মো: সাইফুজ্জামানকে খুলনা আর্মড পুলিশ ব্যাটালিয়নে, আরএমপির মো: আরেফিন জুয়েলকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মো: নাছির উদ্দিন যুবায়েরকে আরএমপিতে বদলি করা হয়েছে।

এছাড়া এম জাহাঙ্গীর আলম সরকারকে টুরিস্ট পুলিশে, বরিশাল মহানগরীর খান মুহাম্মদ আবু নাসেরকে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে, মোহাম্মদ আয়ুবকে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নে, বরিশাল মহানগরীর বি এম আশরাফ উল্যাহ তাহেরকে সিলেট মহানগরীতে, র‍্যাবের এস. এম ফজলুক হককে ঠাকুরগাঁও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা।

আর বাকি তিন পুলিশ সুপারকে যেখানে বদলি করা হয়েছিল তা বাতিল করে আগের কর্মস্থলে বদলি করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.