মাদ্রাসা ভবনের ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

ঢাকাঃ রাজধানীর ডেমরা সারুলিয়ায় একটি মাদ্রাসার ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দারুল নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রের নাম নাজমুল হাসান (১৪)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত নাজমুল হাসানের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। সারুলিয়ার ওই মাদ্রাসায় থেকে লেখাপড়া করতো।

মাদ্রাসার শিক্ষক হারুন অর রশিদ জানান, নাজমুল মাদ্রাসার ছয় তলায় ছাদ থেকে নিচে পড়ে যায়। শুনতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার পর মাদ্রাসা সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, সে ছয় তলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.