স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড তাদের প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে ব্র্যান্ড ম্যানেজার পদে লোক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
পদের নাম
ব্র্যান্ড ম্যানেজার
যোগ্যতা
ব্র্যান্ড ম্যানেজার পদে আবেদনের জন্য যোগ্যতাস্বরূপ প্রার্থীকে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ অথবা এমবিএ পাস হতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের এক অথবা দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে, সঙ্গে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন স্কেল
বেতন আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানা : জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১তম তলা), ৭২ মহাখালী সিএ, ঢাকা-১২১২। অথবা প্রার্থীরা চাইলে ই-মেইলও করতে পারেন (hrd-stl@squregroup.com) এই ঠিকানায়।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বিডিজবস
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
