নিউজ ডেস্ক।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব পদে নিয়োগ পেয়েছেন বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারি সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে একইসঙ্গে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব রেজাউল করিমকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছি।
সবসময় চেয়েছি সেবা প্রার্থীদের সঠিক ও দ্রুত সেবা নিশ্চিত করতে। আমি এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছি। আগামীতেও করে যাব। এজন্য সবার সহযোগিতা একান্ত কাম্য।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
