এইমাত্র পাওয়া

কোথাও হতদরিদ্রের চিহ্নও দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আজকে আমি বাংলাদেশের কোথাও হতদরিদ্রের চিহ্নও দেখি না।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবনে ১৫০টি সেতু ও ১৪টি ওভার পাস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আজকে বাংলাদেশের সব জায়গায় মানুষ উন্নত জীবনযাপন করছে। এগুলো সবই আপনার (প্রধানমন্ত্রী) অবদান। আজ সারাদেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে।’

তিনি বলেন, ‘একসময় দেশে হতদরিদ্রের হার ছিল ২৫ শতাংশ। সেখান থেকে আপনি ৫ শতাংশে নামিয়ে এনেছেন হতদরিদ্রের হার।’

এ সময় বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.