নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপি-মন্ত্রীদের পা চাটা সরকারি অফিসারের কাজ নয় বলে মন্তব্য করেছেন হাইকোর্টের একজন বিচারপতি। নাটোরের গুরুদাসপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে বরখাস্তের ঘটনায় বুধবার এমন মন্তব্য করেন তিনি। শুনানিতে আদালত বলেন, ‘তাঁদের কাজ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা।’
এর আগে, বুধবার বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে হাজির হন নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী। তিনি আদালতকে জানান, স্থানীয় এমপির নির্দেশে দরিকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছেন তিনি।
তাঁর বক্তব্যে ক্ষুব্ধ হয়ে আদালত এ মন্তব্য করেন। আদালত বলেন, ‘ভুল করলে শুধু এমপি নয়, প্রধানমন্ত্রী কিংবা বিচারপতিদেরও সমালোচনা করা যাবে। এতে কারও মানহানি হলে তিনি আদালতের দ্বারস্ত হবেন।’
পরে বহিষ্কারের আদেশ অবিলম্বে প্রত্যাহার করে আগামী ৭ নভেম্বরের মধ্যে আদালতে লিখিতভাবে তা জানাতে প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন আদালত।
গত ২৬ আগস্ট ‘জয় বাংলা স্লোগান দেওয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত’ শিরোনামে একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে পরে আদালতে রিট হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
