এইমাত্র পাওয়া

এসএসসি পাসে মীনা বাজারে চাকরির সুযোগ

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মীনা বাজার। প্রতিষ্ঠানটি সেলসম্যান/ ক্যাশিয়ার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : মীনা বাজার

পদের নাম : সেলসম্যান/ ক্যাশিয়ার

পদের সংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান

অন্যান্য যোগ্যতা : ভালো আচরণ, খুচরা বিক্রয়, বিক্রয় লক্ষ্য, গ্রাহক পরিষেবায় ধারণা থাকতে হবে। ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনা জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা : প্রয়োজন নেই
চাকরির ধরন : ফুলটাইম, ৯ ঘণ্টা (রোস্টার ডিউটি)

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

কর্মক্ষেত্র : অফিসে

বয়সসীমা : ১৮ থেকে ২৮ বছর
কর্মস্থল : ঢাকা (ধানমন্ডি)

বেতন : ৮,০০০ থেকে ১০,০০০ (মাসিক)

অন্যান্য সুবিধা : বছরে ২টি উৎসব বোনাস, জীবন বীমা, উত্তম কর্ম পরিবেশ।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ২৬ অক্টোবর ২০২৩

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.