রংপুরঃ শিক্ষকদের চিন্তা কবে মাস শেষ হবে। কবে আমরা মাইনে পাব। সন্তানদের সাথে থেকে শহরের কোন নামি দামি শিক্ষালয়ে পড়ানো যায় এ নিয়ে ব্যস্ত শিক্ষকরা। কর্মরত অফিসাররা উর্ধতন অফিসে রিপোর্ট দাখিল নিয়ে টেনশনে। সব মিলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয়। শিক্ষালয়ে শিক্ষাগুরুরা আগমন-প্রস্থান করেন নিজেদের ইচ্ছামত। নেই কোন তদারকি।
ঘটনাটি রংপুর জেলাধীন পীরগাছা উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষক ১০১৩ জন, শুন্য পদ ১১৮টি। শিক্ষার্থী ২৪৫১৫ জন। বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষকদের নেই শুসম বন্ঠন। কর্মরত শিক্ষকদের ১ জনের বিপরীতে ২৪ জন শিক্ষার্থী। তদবিরবাজ শিক্ষকরা উপজেলা শিক্ষা অফিস হতে শুরু করে ডিপিও-ডিডি অফিস, অধিদপ্তর ও মন্ত্রনালয়ে তদবির নিয়ে ব্যস্ত। সাধারণ শিক্ষকরা বিদ্যালয়ে আসেন আর গল্প-গুজব করে চলে যান। তবে অল্প কিছু শিক্ষক বিবেকের তারণায় শিক্ষার্থীদের আন্তরিকতার সহিত পড়ান।
গত ৮ অক্টোবর উপজেলার পাঠক শিকড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় ৩ ঘটিকার সময় ছুটি দেওয়ার চিত্র । প্রধান শিক্ষক আব্দুল মালেক বিদ্যালয়ে তালা লাগিয়ে ৩.০৫ মিনিটের মধ্যে সহকর্মীদেরকে নিয়ে ক্যামপাস ত্যাগ করেন । শিক্ষার্থী লাবিব ও সৌরভ বলেন, প্রতিদিন ৩ টা হতে ৩.১০ মিনিটের মধ্যে ছুটি দেন। স্থানীয়দের অভিযোগ প্রতিদিন শিক্ষকরা স্কুলে আসেন দেরিতে, চলে যান নির্ধারিত সময়ের পূর্বে। জনপ্রশাসন মন্ত্রনালয়ের সর্বশেষ পরিপত্র অনুযায়ী বিদ্যালয় অফিসে নেই প্রধানমন্ত্রীর ছবি।
অপর দিকে গত ১১ অক্টোবর বুধবার উপজেলার উত্তর আলাদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে গিয়ে দেখা যায়, আজব চিত্র। ঘড়ির কাটায় ০৯.৪৮ মিনিট, স্কুলের কলাপসিপল গেটে ঝুলছে তালা, শিক্ষার্থীরা মাঠে খেলছে খেলা। ঘড়ির কাটায় ০৯.৪৯ মিনিটে একজন শিক্ষিকা এসে তালা খুলে দিলেন, শিক্ষার্থীরা হই দিয়ে শ্রেণি কক্ষে প্রবেশ করল। ওই শিক্ষিকা অসম্মানজনক ভাবে জাতীয় পতাকা উঠালেন। ০৯.৫৫ মিনিটে আসলেন একজন শিক্ষিকা, ০৯.৫৭ মিনিটে আসলেন একজন শিক্ষক। ১০.০৪ মিনিটে আসলেন, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার। শিক্ষার্থী রিয়াদ ও রাশেদ বলে, আমাদের স্কুল প্রতিদিন ১০ টায় তালা খোলে-৩ টা, সারে-৩ টায় ছুটি দেয়। সাংবাদিক পরিচয় পেয়ে স্থানীয়রা বলেন, ১০ টার আগে কোন দিন খোলে না। আর বিকাল ৩টার পর মাস্টাররা স্কুলে থাকেন না। তারা আরো বলেন, বিশেষ করে প্রধান শিক্ষিকা ১০ টার আগে আসেন না, প্রধান শিক্ষক আশরাফুন্নাহার বলেন, আমার অফিসাররা তাহলে কি দেখেন? গত ১৫ অক্টোবর রবিবার কৈকুরি বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম সকাল ১০.৪০ মিনিটে চৌধুরাণি বাজারে অবস্থান করেও মোবাইলে বলেন, তিনি তার বিদ্যালয়ে অবস্থান করছেন। চৌধুরাণি বাজার হতে তার স্কুলের দুরুত্ব প্রায়-৬ কি.মি। ছাওলা স্কুলের শিক্ষিকা শাকিলা জাহানের ট্রেনের সময় তার স্কুলের সময়। রংপুর শহরের মাহিগঞ্জ, সাতমাথায় সকাল-৯ টা হতে সারে-৯ টায় দাড়ালে দেখা যায়, ১শ হতে দেড়শ শিক্ষক পীরগাছায় আসছেন। তাদের অধিকাংশরাই সঠিক সময়ে বিদ্যালয়ে পৌছিতে পারেন না। শিক্ষকদের এমন আগমন-প্রস্থানের বিষয়ে শিক্ষা সংশ্লিস্ট কর্মকর্তাদের নেই তেমন কোন তদারকি। মনে হচ্ছে দেখার কেউ নেই। ২৫/৩০ টি বিদ্যালয় ছাড়া বাকীগুলি নিজেদের ইচ্ছেমত তালা খোলেন ও ছুটি দেন। তন্মধ্যে কিছু বিদ্যালয় আছে যেগুলি কোন দিনও সঠিক সময়ে তালা খোলেন না। বিশেষ করে গ্রামের ভিতরের,চরাঞ্চল ও সীমান্তবর্তী স্কুলগুলি।
রংপুরের বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম সাম্প্রতিক সময়ে পীরগাছার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ তিনটি বিদ্যালয় পরিদর্শন করেন।
তিনি বলেন, সকাল-০৯.২৬ ঘটিকার সময় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌছে দেখি শিক্ষক নেই। বেড়িয়ে আসার সময়-২ জন এসেছেন। অন্য দুইটি বিদ্যালয় পরিদর্শন করে ফেরত আসি, পরিদর্শণ খাতায় কিছু না লিখে উপজেলা শিক্ষা অফিসারকে মৌখিক ভাবে নির্দেশ দেই অনুপস্থিত শিক্ষকদেরকে কৈফিয়ত তলব করতে। উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান বলেন, চিঠি দিয়ে কৈফিয়ত তলব করার পূর্বেই শিক্ষকরা ক্ষমা চাওয়ায় আমি ক্ষমা করে দিয়েছি। শিক্ষকদের কৈফিয়ত তলব করলে রাজনৈতিক নেতাসহ আমাদের উর্ধতন কিছু অফিসার দিয়ে চাপ সৃষ্টি করেন। তাই কৈফিয়ত তলব করিনি। নিজ উপজেলার বাইরে পোস্টিং না দেওয়া পর্যন্ত শিক্ষকদের আগমন-প্রস্থান ঠিক হবে না। স্কুলগুলি চলছে আল্লাহর ওয়াস্তে। তিনি আরো বলেন, আল্লাহ্ শিক্ষকদের আগমন-প্রস্থান ঠিক না করা পর্যন্ত আমাদের দিয়ে ঠিক হবে না। স্থানীয় শিক্ষাবিদরা মন্তব্য দেন বিভাগীয় উপ-পরিচালকের মত একজন অফিসার শিক্ষকদের অনুপস্থিত পেয়েও পরিদর্শন খাতায় না লিখা ও উপজেলা শিক্ষা অফিসার ব্যাখ্যা চেয়ে ক্ষমা করায় শিক্ষকদের কর্মকান্ডকে উৎসাহিত করার শামিল। সেই সাথে উপ-পরিচালককে অবমূল্যায়ন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
