এইমাত্র পাওয়া

বয়স ৩৫: দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে

সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে এ অবস্থান শুরু করেছেন তারা। আন্দোলনকারীরা জানান, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তিনিই তাদের মূল সমস্যা বুঝবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থানের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, দশম জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পরপর তিনবার সুপারিশের পরও কেন সরকার এটিকে উপেক্ষা করছে? তিনি বলেন, যে সরকার জনগণের পক্ষেই কাজ করেন তাহলে আমাদের ২৮ লাখ তরুণ ছাত্র সমাজের এ গণদাবি কেন অবহেলা করছেন? আমরা শান্তিপূর্ণভাবে গত সাত বছর ধরে এ আন্দোলন করে আসছি; তাই আবারও বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এ দাবিকে মেনে নিন এবং ৩৫ বছর বাস্তবায়ন করে দিন। তিনি বলেন, আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব। ২০১২ সাল থেকে চলছে তাদের এ আন্দোলন। একাধিকবার বিভিন্ন মহল থেকে বয়স বাড়ানোর কথা বললেও তা বাস্তবায়নের মুখ দেখেনি। নির্বাচনের পর বাস্তবায়নের আশা করলেও তাও বাড়েনি। তাই আন্দোলনকারীরা বিশ্বাস রাখতে পারছেন না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading