পটুয়াখালীঃ জেলার রাঙ্গাবালীতে একটি স্কুলের শ্রেণিকক্ষের কাছে বজ্রপাতের ঘটনায় এক শিক্ষক ও ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখনও অচেতন রয়েছেন।
বুধবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ জানান, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় এক শিক্ষক ও ১৩ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠানো হয়েছে। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
