চরফ্যাশন (ভোলা) প্রতিবেদকঃ ভোলার চরফ্যাশনে মেঘনার তীরে ছাগল চড়াতে গিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু ও একই ঘটনায় আরো দুই শিশু অসুস্থ্য হয়ে হাসপতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল রবিবার দুপুরে চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন ৫নং ওয়ার্ডের চরনিউটন গ্রামে মেঘনার তীরে এঘটনা ঘটে।
নিহতরা হলেন মারিয়া (৬) ও আনাছ (২)। এছাড়াও মো.মাহিন (২) ও শারিরিক প্রতিবন্ধী ১১ বছরের বয়সের মো.ইলিয়াস একই ঘটনায় চরফ্যাশন ও ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত মারিয়া ও আনাছ সম্পর্কে চাচাতো ভাই- বোন এবং চিকিৎসাধীন মাহিন নিহত মারিয়ার ছোট ভাই ও ইলিয়াস সম্পর্কে চাচা হয় একই পরিবারের হটাৎ দুই শিশুর মৃত্যু ও দুই শিশু গুরুতর অসুস্থ্যতায় মেঘনার তীরবতি এলাকা জুড়ে চাঞ্চল্য ও আতংকে রযেছে মানুষ।
নিহতের দাদি জানান, রবিবার দুপুরে নদীর তীরের একটি পরিত্যক্ত বাড়িতে চার শিশুকে সঙ্গে নিয়ে ছাগল চড়াতে যান।
এসময় নিহত মারিয়া ‘কালো গরু আসছে তেরে’ বলে হটাৎ চিৎকার দিয়ে ওঠেন। এসময় তার মুখে লালা বেড়োতে দেখা যায়। তার সঙ্গে থাকা অপর শিশুদেরও একই অবস্থা দেখা যায়।
তিনি আরো জানান, তাৎক্ষণিক শিশুদের নদীর তীর থেকে উদ্ধার করে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে তিনি জার-ফুক দিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আনাছ ও চাচাতো বোন মারিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার দিন শিশু মহিনকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন বলে জানান চরফ্যাশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
এবিষয়ে চরফ্যাশন সার্কেলের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান জানান, হটাৎ দুই শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত দুই শিশুর মরহদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। মৃত্যুর আসল কারণ খুঁজতে পুলিশ যথাযথ কাজ করছে বলেও জানান তিনি।
৯ অক্টোবর পোস্টমর্টেমের পর মৃত দুই শিশুর দাফন সম্পন্ন হয়েছে বলে জানান স্থানিয় ইউপি মেম্বার মোতালেব মাদ্রাজি ও মেম্বার প্রার্থী হারুন রঙ।তারা জানান, রহস্যজনক এসব শিশুর মৃত্যুর কারনে উপকূলজুড়ে “ভূত” আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
