এইমাত্র পাওয়া

কারিগরি শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর চেক ছাড়

ঢাকাঃ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১১ অক্টোবর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

রোববার রাতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এমপিও) বিমল কুমার মিশ্র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষকদের বেতনের ১২টি চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এমপিও আদেশের স্মারক নম্বর : ৫৭.০৩.০০০০.০৯১.২০.০০৬.২৩-১২৪৯. ১২৫০, ১২৫১, ১২৫২ তারিখ : ৫-১০-২০২৩।

জানা গেছে, শিক্ষকদের এমপিও শিটের কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৯/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.