নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও এর সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা থেকে চট্টগ্রামে রোড মার্চ শেষে বৃহস্পতিবার ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তারই ধারাবাহিকতায় শনিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে শিক্ষক সমাবেশ হবে।
শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করবেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বক্তব্য রাখবেন শিক্ষকনেতারা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
