চাঁপাইনবাবগঞ্জ: ‘‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এতে মূখ্য আলোচক ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু সালেহ মো. মুসা।
স্বাগত বক্তা ছিলেন আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান। একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
পরে শিক্ষা ও সামাজিক বিষয়ে বিশেষ অবদান রাখায় শিবগঞ্জ উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সুহৃদ সমাবেশ শিবগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা মণ্ডলীর সদস্য, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আকবর হোসেন, আব্দুর রশিদ মাস্টারসহ ১২ জন গুণী ও অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
