ঢাকাঃ পরিবারের কাছে আইফোন কেনার জন্য টাকা দাবি করেছিলেন কলেজশিক্ষার্থী মোহাম্মদ ইমন (১৭)। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা প্রকাশ করে। এতে তিনি ক্ষিপ্ত হন এবং চুরির পরিকল্পনা করেন। পরে আরেক বন্ধুকে নিয়ে এক বাসায় চুরি করেন। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়েছেন পুলিশের কাছে।
রবিবার (২ অক্টোবর) রাজধানীর মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় চুরি করা স্বর্ণ ও নগদ টাকা। গ্রেপ্তার ইমন রাজধানীর একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়েন।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের একটি ভবনের দ্বিতীয় তলায় চুরি হয়। ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এরপর পার্শ্ববর্তী একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ইমনসহ দ ‘জনকে শনাক্ত করা হয়। পরে মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি সোনার ও একটি ডায়মন্ডের নাকফুল এবং চুরি করা সোনা বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
