নিউজ ডেস্ক।।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের লাইভে গিয়ে গলায় ফাঁ*স দিয়ে আত্ম*হত্যার চেষ্টা করেছেন রামপুরা থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেক সাইফুল্লাহ ফরিদ (২৬)। তিনি বনশ্রীতে বসবাস করেন।
এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ফরিদের ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেন সদস্যরা। এরপর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (১ অক্টোবর) রাত ১০টার দিকে বনশ্রীর ৩ নম্বর রোডের সি ব্লকের ২৬ নম্বর বাড়ির নিচতলায় ঘটনাটি ঘটে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ফরিদ রামপুরা থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সি ব্লকের ২৬ নম্বর বাড়ির নিচতলায় তিনি ভাড়া থাকেন। সেখানে একটি রুমে তার ব্যক্তিগত অফিস। ওই রুমেই তিনি ফেসবুক লাইভে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশের এক কর্মকর্তা ঘটনাটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা ঘটনাস্থলে যাই। ফরিদকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ছাত্রলীগ নেতা ফরিদ কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছে জানা যায়নি। ঘটনার আগে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছিল বলে জানা গেছে। ঢামেকে তার চিকিৎসা চলছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
