এইমাত্র পাওয়া

পাঁচ অক্টোবর খোলা রাখতে হবে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপিত হবে আগামী ৫ অক্টোবর। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান সেদিন খোলা রাখতে হবে। সাবেক-বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অংশীজনদের নিয়ে করতে হবে র‌্যালি, আলোচনা সভা ও সেমিনার।

শিক্ষকদের প্রতি শিক্ষার্থী ও সমাজের নানান শ্রেণি-পেশার মানুষের মধ্যে যাতে সম্মান-শ্রদ্ধাবোধ বাড়ে, সেজন্য র‌্যালি-সভা-সেমিনার থেকে সচেতনতা তৈরিতে কাজ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

২৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সেবা শাখার সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলনের সই করা অফিস আদেশ এবং ২৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বিপুল চন্দ বিশ্বাস স্বাক্ষরিত আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নিজ উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা এবং শিক্ষকদের প্রতি শিক্ষার্থীসহ সবার শ্রদ্ধাবোধ এবং সম্মান বৃদ্ধির জন্য সচেতনতা তৈরিতে প্রাক্তন এবং বর্তমান শিক্ষক, শিক্ষার্থীসহ অংশীজনদের অংশগ্রহণে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে র‌্যালি, আলোচনা সভা, সেমিনারের ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে এ সিদ্ধান্ত বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.