এইমাত্র পাওয়া

ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতন: ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার

নিউজ ডেস্ক।।

ঢাকা কলেজে দুই সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছয় ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার দিবাগত রাতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়,বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাউফুর রহমান সোহেল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), এ বি এম আলামিন (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সজিব আহসান (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), আবরার হোসাইন সাগর কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা), সৈয়দ আব্দুল্লাহ শুভ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) ও ফাহমিদ হাসান পলাশ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য ,এর আগে ঢাকা কলেজের সাংবাদিক সমিতির দফতর সম্পাদক বাংলা ট্রিবিউনের প্রতিনিধি ওবায়দুর সাঈদ ও সমিতির সদস্য ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি ফয়সাল আহমেদকে আটক রেখে গেস্টরুমে নির্যাতন করা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.