ঢাকাঃ বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১২ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) পদে ৯ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ২ জনসহ সর্বমোট ২৩ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত ৩ টি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এর আগে গত ২৭ জুলাই পুলিশ পরিদর্শক পদে ২০ কর্মকর্তাক পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) ৯ জন, সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পরিদর্শক (সশস্ত্র) ৮ ও পুলিশ সার্জেন্ট থেকে পরিদর্শক (শহর ও যানবাহন) পদে ৩ জন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
