এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাদ্রাসা শিক্ষার্থীদের ৭৭ বার কোরআন খতম

ঢাকাঃ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ। দিনটি উপলক্ষে রাজধানীর মিরপুরের মনিপুর বায়তুল রওশন মাদ্রাসায় চারটি প্রতিষ্ঠানের ২৫০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে ৭৭ বার কোরআন খতম করা হয়।

কোরআন খতম শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত করা হয়।

কোরআন খতম ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আমরা একটি মাদ্রাসায় ৭৭ বার কোরআন খতমের আয়োজন করেছি। এই ব্যতিক্রম আয়োজনে ২৫০ জন কোরআনে হাফেজ ৭৭ বার কোরআন খতম করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তারা দোয়া করেছেন, যেন আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নির্দেশনায় প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনে ব্যতিক্রম এ আয়োজনটি বাস্তবায়নে আমি কাজ করেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.