ধ্ঢাকাঃ ৪ সেপ্টেম্বর সাভারের রাজাসনের আইচা নোয়াদ্দা এলাকায় একটি অটোরিকশায় ছিলেন মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান। হঠাৎ ডিবি পরিচয়ে কয়েকজন তাঁকে অটোরিকশা থেকে জোর করে নামিয়ে প্রাইভেট কারে তুলে নেন। পরে তার চোখ বেঁধে মারধর করে তাঁর কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এরপর তাকে হাত-পা বেঁধে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় ফেলে যায় ওই চক্রের সদস্যরা।
ভুক্তভোগী হাবিবুর রহমান জমি রেজিস্ট্রি করার জন্য সোনালি ব্যাংকের নবীনগর শাখা থেকে ৯ লাখ টাকা তুলেছিলেন। সেখান থেকে বাসে সাভার বাসস্ট্যান্ডে এসে পরে অটোরিকশায় গন্তব্যে যাচ্ছিলেন। এ ঘটনায় হাবিবুর রহমানের ভাই মাহবুবুর রহমান সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এ ঘটনায় গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরে অভিযান চারিয়ে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া কোন টাকা উদ্ধার করা যায়নি।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী চক্রের সদস্যরা হলেন- শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮)।
র্যাব জানায়, কিছুদিন ধরেই আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় ডিবি পরিচয়ে ছিনতাই করে আসছিল একটি চক্র। গ্রেপ্তার হওয়া শফিকুল ও আফজাল চক্রটির সদস্য। এই দুজন মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমানের কাছে থেকে ৯ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গেও জড়িত।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল ও আফজাল ৯ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছেন বলে জানিয়েছেন। তাদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি, অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
