এইমাত্র পাওয়া

ছাত্রী নিবাসের ছাদ থেকে লাফ দিয়ে কলেজছাত্রীর মৃত্যু

রংপুরঃ রংপুর নগরীতে একটি ছাত্রী নিবাসের ছাদ থেকে লাফ দিয়ে কল্পনা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে নগরীর খামার তাবলীগ মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

কল্পনা দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার হরিরামপুর গ্রামের মোক্তারুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, খামার তাবলীগ মসজিদ সংলগ্ন স্বপ্ন নীড় ছাত্রী নিবাসে থেকে বদরগঞ্জ ডিগ্রি কলেজে লেখাপড়া করতেন এইচএসসি পরীক্ষার্থী কল্পনা। সকালে পাঁচতলা বিশিষ্ট ভবনের ছাদ থেকে কল্পনা ঝাঁপ দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার ওসি (তদন্ত) শাহ আলম বলেন, তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৯/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.