ঢাকাঃ মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটির শ্রম মন্ত্রণালয় আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছুটির দিন পালনের ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, এই ছুটি ওমানের সরকারি-বেসরকারি খাতের সব কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। তবে বেসরকারি খাতে যদি প্রয়োজন হয় কর্মচারীরা দিনে কাজ করতে পারেন। সেক্ষত্রে কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে।
মাইক্রো ব্লগিং সাইট এক্সে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি, ২৮ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হলো।
উল্লেখ্য, ঐতিহ্যগতভাবে মুসলমানরা রবিউল আউয়াল মাসের ১২তম দিনটিকে ঈদে মিলাদুন্নবী পালন করে, যা ইসলামী সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
