রাজবাড়ীঃ জেলার পাংশা আইডিয়াল গার্লস কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল ভেন্যুতে চলমান এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে ১৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর দায়িত্ব অবহেলায় দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ এইচএসসির (ভোকেশনাল) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে পাংশা আইডিয়াল গালর্স কলেজ কেন্দ্রের পাইলট গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে যাই। এ সময় কেন্দ্রের একটি কক্ষ থেকে ১৩ জন পরীক্ষার্থীকে নকলসহ হাতেনাতে ধরি। ওই ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি কক্ষে দায়িত্বে থাকা দুই শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে পরীক্ষার কেন্দ্র সচিব মো. আব্দুল মান্নান বলেন, ইউএনও ১৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের কথা বললেও খাতা পেয়েছি ১২ জনের। আরেকজনের খাতা পাচ্ছি না। বহিষ্কৃত পরীক্ষার্থী সবাই কালুখালী সরকারি কলেজের।
তিনি আরও বলেন, এ সময় দায়িত্ব অবহেলার কারণে কলিমহর জহুরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক স্বপন মন্ডল এবং পাংশা আইডিয়াল গালর্স কলেজ প্রভাষক তাসনিমা খানমকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
