নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আদেশে বলা হয়, ডিবির সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ বিভাগ) ডিসি এ.বি.এম মাসুদ হোসনকে ডিবি মিরপুর বিভাগের ডিসি হিসেবে এবং ডিবি মিরপুর বিভাগের ডিসি মানস কুমার পোদ্দারকে ডিএমপির প্লানিং, রিসার্চ এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে, পৃথক আরেক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার তিনজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাসহ মোট পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
