এইমাত্র পাওয়া

ইরাব সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজারঃ শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সরকার নিবন্ধিত সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশেষ প্রতিনিধি শরীফুল আলম সুমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের চীফ রিপোর্টার ফারুক হোসাইন।

গতকাল বৃহস্পতিবার (১৪.০৯.২০২৩) কক্সবাজারের একটি হোটেলে ইরাবের বার্ষিক সাধারণ সভা ও ২০২৩-২৪ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ সভাপতি সেলিনা শিউলি ( বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস), কোষাধ্যক্ষ সোলাইমান সালমান ( ডেইলি নিউ এজ), যুগ্ম সম্পাদক পিয়াস সরকার ( দৈনিক মানবজমিন), সাংগঠনিক সম্পাদক আসিফ হাসান কাজল (দৈনিক জনকণ্ঠ), প্রচার ও দফতর সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক কালবেলা)।

কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন মীর মোহাম্মদ জসিম ও ইরফান এইচ সায়েম ।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এর সাধারণ সম্পাদক ও ইবাবের সিনিয়র সদস্য মাসউদুল হক । নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাইফ সুজন ও এবিএস ইয়ামিন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.