এইমাত্র পাওয়া

জামালপুরের নতুন ডিসি শফিউর রহমান

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপপরিচালক (উপসচিব) মো: শফিউর রহমান।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একই দিন অপর এক প্রজ্ঞাপনে জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মেহেদী হাসানের সই করা সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ দ্রুত কার্যকর হবে।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর জামালপুরে একটি অনুষ্ঠানে ইমরান আহমেদ বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য এই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

ডিসির এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এমনকি বুধবার নির্বাচন কমিশনের সাথে ২৮ বিশিষ্টজনের বৈঠকে জামালপুরের ডিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়ে আলোচনা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.