জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি গ্রহণে প্রধানমন্ত্রীর অসম্মতি!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি গ্রহণে ‘সম্মতি দেননি’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি’ গ্রহণের বিষয়ে অনুশাসন দিয়েছেন। অনুশাসনে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি দুঃখিত, সম্মতি (ডিগ্রি গ্রহণে) দিতে পারছি না।’

প্রধানমন্ত্রীর এ অনুশাসনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি লজ ডিগ্রি দিতে একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সেটি মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যায়। তবে প্রধানমন্ত্রী ওই ডিগ্রি নিতে সম্মতি দেননি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.