এইমাত্র পাওয়া

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

কুষ্টিয়া: জেলার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন (৭০) নিহত হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাস্টার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তারাগুনিয়া ফুটবল মাঠে ফুটবল খেলা দেখে একদল যুবকের দ্রুত ও বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাস্টার তার নিজ বাড়ির সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.