কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণরুম বন্ধসহ মোট আটটি সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের সভাপতিত্বে সকল হল প্রভোস্ট ও প্রক্টরদের নিয়ে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত জানানো হয়।
এতে উল্লেখিত সিদ্ধান্তগুলো হলো, শুধুমাত্র নিয়মিত ও বৈধ শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবে। সকল হলের সৌন্দর্য বর্ধণ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। গেস্টরুম/ গণরুম অবিলম্বে বন্ধ করতে হবে। হলে একক কক্ষ নিয়ে কোন শিক্ষার্থী বসবাস করতে পারবে না।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখিত ছিল, এছাড়াও যাদের ছাত্রত্ব নেই তারা হলে অবস্থান করতে পারবে না। হলে সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী হবে। স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর হল সমূহে প্রেরণ করবেন। হলে কোন সমস্যা দেখা দিলে হল প্রশাসন সমাধানের তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন।
হলের সীট বরাদ্দের নীতিমালা সম্পর্কে জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, প্রত্যেক হলের সিট বরাদ্দের নীতিমালা করা হয়েছে। অতিশীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
নতুন ১৭ ব্যাচের যে শিক্ষার্থীরা হলে উঠেছে তাদের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, তাদের তো এখনো সিট বরাদ্ধ হয়নি। বরাদ্ধ না পাওয়া পর্যন্ত তারা হলে থাকতে পারবে না। নতুন শিক্ষার্থীদেরকে আমি ওয়ার্নিং দিয়ে এসেছি। তাদেরকে বলেছি, আপনাদের বের হয়ে যেতে হবে। কারণ তারা তো জানেনই না তাদের কোন কোন হল বরাদ্দ। সুতরাং এই মুহূর্তে তাদের হলে থাকার কোনো সুযোগ নাই।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
