মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৮শ’ খাতা বিতরণ

এম.পলাশ শরীফ, বাগেরহাট: জেলার মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৮শ’ খাতা বিতরণ।

সোমবার ভাষান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ ছাত্র-ছাত্রীদের মাঝে ৮টি করে খাতা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রিপন হালাদার, প্রধান শিক্ষক উম্মে কুলসুম, সহকারি শিক্ষক মমতদাজ খানম, প্রসেনজিৎ হালদার, তানভীল হাসান তুহিন। শিক্ষার্থীরা খাতা পেয়ে আনন্দিত, একই সাথে অভিভাবক ও শিক্ষানুরাগীরা ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.