বেসরকারি শিক্ষ প্রতিষ্ঠান প্রধান নিয়োগে ‌‘অনিয়ম দূরীকরণ’ সংক্রান্ত কর্মশালা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ‘অনিয়ম দূরীকরণ’ সংক্রান্ত কর্মশালা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ অধি-শাখার উপ-সচিব মুহাম্মদ দেলোয়ার হোসেনের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-৩ শাখা কর্তৃক বুধবার দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের হল রুমে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রধান শিক্ষক/সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম দূরীকরণ এবং মানসম্মত প্রতিষ্ঠান প্রধান নিয়োগে করণীয় নির্ধারণ’ সংক্রান্ত অনুষ্ঠিতব্য কর্মশালাটি অনিবার্যকারণে স্থগিত করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.