এইমাত্র পাওয়া

জামালপুরে ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরঃ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদ্য এসএসসি পাস করা রোহান মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে জামালপুর পৌর শহরের আলিহারপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত রোববার সকালের দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় রোহান। পরে পরীক্ষা নিরীক্ষার পর রোহান ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত হয়।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডা. মাহফুজুর রহমান।

তিনি জানান, রোহান রোববার সকালের দিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষার পর রোহান ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানান তিনি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৫ জন ভর্তি আছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.