ঢাকাঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক কার্যালয় আদেশে এ বদলি করা হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে বদলি করা হয়।
এর আগে, রমনা বিভাগের রমনা জোনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে ছিলেন সম্প্রতি ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনায় অভিযুক্ত এডিসি হারুন অর রশীদ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
